শোনো বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজনের প্রথম আয়োজন হিসেবে আজ অনুষ্ঠিত হলো Free Hearing Screening Program & Hearing Awareness Presentation — শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা ক্যান্টনমেন্টে। 💙
সত্যি বলতে, আমরা যতটুকু সাড়া প্রত্যাশা করেছিলাম, আজকের আয়োজনে তার চেয়েও অনেক বেশি সাড়া ও ভালোবাসা পেয়েছি। শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে।
শ্রবণস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং সময়মতো শ্রবণ সমস্যা শনাক্ত করার মাধ্যমে একটি শ্রবণবান্ধব বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
আজকের এই আয়োজন ছিল শুধু একটি Hearing Screening Program নয়—
এটি ছিল সচেতনতার পথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ❤️
আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী আয়োজনের পথচলা মাত্র শুরু।
সামনে থাকছে আরও অনেক উদ্যোগ, আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়ার প্রত্যয়।
